et-loader
Sale 10%

হ য ব র ল Ha Ja Ba Ra La

Original price was: ₹175.Current price is: ₹157.

হ য ব র ল – সুকুমার রায়      প্রকাশক – শিশু সাহিত্য সংসদ    বোর্ড বাঁধাই 

ছোটদের জন্য সুকুমার রায়ের বিখ্যাত ননসেন্স রচনা হ য ব র ল  বাঙালির অতি পরিচিত, অতি প্রিয় বই।

অবশ্য সংগ্রহনীয় এবং যে কাউকে যে কোনো উপলক্ষ্যে উপহার দেবার মত একটি বই।

….বেড়াল বলল, ‘গেছোদাদা আবার কোথায় থাকবে? গাছেই থাকে।’

আমি বললাম, ‘কোথায় তাঁর সঙ্গে দেখা হয়?’

বেড়াল খুব জোরে মাথা নেড়ে বলল, ‘সেটি হচ্ছে না, সে হবার জো নেই।’

আমি বললাম, “কীরকম?’

বেড়াল বলল, ‘সে কীরকম জানো? মনে করো, তুমি যখন যাবে উলুবেড়ে তাঁর সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও, তাহলে শুনবে তিনি আছেন রামকিষ্টপুর।’ আবার সেখানে গেলে দেখবে তিনি গেছেন কাশিমবাজার। কিছুতেই দেখা হবার জো নেই।’

আমি বললাম, “তাহলে তোমরা কী করে দেখা করো?’

বেড়াল বলল, ‘সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে, দাদা কোথায় কোথায় নেই; তার পর হিসেব করে দেখতে হবে, দাদা কোথায় কোথায় থাকতে পারে; তার পর দেখতে হবে, দাদা এখন কোথায় আছে। তার পর দেখতে হবে, সেই হিসেবমতো যখন সেখানে গিয়ে পৌঁছোবে, তখন দাদা কোথায় থাকবে। তার পর দেখতে হবে—’…

Publisher

Shishu Sahitya Samsad

Reviews

There are no reviews yet

Be the first to review “হ য ব র ল Ha Ja Ba Ra La”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product