₹150Original price was: ₹150.₹135Current price is: ₹135.
লেখক ডা. শুভাশীস চিরকল্যাণ পাত্র প্রকাশক প্রণতি
বোর্ড বাঁধাই
বাঙালি প্রতিভা সুকুমার রায়ের সৃষ্ট আশ্চর্য চরিত্রগুলির মধ্যে বিখ্যাত অস্ট্রিয়ান শিশুচিকিৎসক এবং গবেষক ডা. হান্স অ্যাসপার্গার কর্তৃক বর্ণিত লক্ষণসন্নিপাতের (অ্যাস্পার্গার সিন্ড্রোম) বৈশিষ্ট্যগুলি লক্ষিত হয়, যা এই বইয়ে দেখানো হয়েছে। অ্যাসপার্গারলক্ষণসন্নিপাত শিশুদের বিকাশের একটি সমস্যা, যা একরকমের আত্মমগ্নতা (অটিজম্)। এই লক্ষণসন্নিপাতগ্রস্ত শিশুরা সুকুমার রায়ের সৃষ্ট পাগলা দাশু চরিত্রটির মতো একটু খ্যাপাটে হয় এবং তাদের সমস্যাগুলি সারাজীবন থাকে। লেখক সুকুমার রায়ের অদ্ভুত সাহিত্যের এবং তাঁর জীবনের নানা আশ্চর্য ঘটনার রহস্য যুক্তির আলোকে উন্মোচন করেছেন যা আগে হয়নি। স্বয়ং সুকুমার রায়ের মধ্যেও যে অ্যাসপার্গার লক্ষণসন্নিপাতের বহু লক্ষণ ছিল তাও এই বইয়ে দেখানো হয়েছে। বইটি সুকুমার চর্চায় নতুন পথ দেখাবে এবং আত্মমগ্নতা সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করবে
এই পুস্তকের লেখক ডা. শুভাশিস চিরকল্যাণ পাত্র একজন প্রথিতযশা শিশুরোগ বিশেষজ্ঞ, কলকাতা মেডিক্যাল কলেজের প্রাক্তনী। এটি একটি আদ্যন্ত মৌলিক গবেষণা গ্রন্থ, যা লেখকের প্রায় ৩৫ বছরের সাধনার ফল । … প্রতিভাবান লেখক সুকুমার রায়ের সাহিত্যসৃষ্টিকালে সবেমাত্র অটিজমের ভাবনা উঠে এসেছে বিজ্ঞানী মহলে খুব বেশী মানুষের কাছে তখনও সে খবর পৌঁছয়নি। কিন্তু সুকুমার রায়ের নিঁখুত এবং অত্যাশ্চর্য পর্যবেক্ষণে ধরা পড়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে এই অটিজমে লক্ষণগুলি আর সেসব তিনি যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন তাঁর সাহিত্যে, যা এতদিন ছিল প্রচ্ছন্ন। ডা. পাত্রই প্রথম তাঁর ধারাবাহিক গবেষণায় সুকুমার-সাহিত্যে অটিজ্ম্-এর বৈশিষ্ট্যগুলিকে আবিষ্কার করে আমাদের কাছে মেলে ধরেছেন। তাই এই পুস্তক পাঠে পাঠক সুকুমার সাহিত্যের একটি অনাবিষ্কৃত দিক সম্বন্ধে অবহিত হবেন। কোনো সন্দেহ নেই, বাংলা সাহিত্য-জগতে এই গ্রন্থটি একটি অতি মূল্যবান সংযোজন হল
Publisher
Others
Reviews
There are no reviews yet
Be the first to review “সুকুমারসাহিত্যে অটিজম” Cancel reply
Questions about this product
Have not discovered the information you seek
Your question has been submitted successfully. It will appear once answered.
Reviews
There are no reviews yet