et-loader
Sale 7%

সরল শব্দার্থ কোষ | Saral Shabdartha Kosh

Original price was: ₹750.Current price is: ₹700.

লেখক       কলিম খান রবি চক্রবর্ত্তী  

প্রকাশক    বঙ্গযান 

এই শব্দার্থকোষ  ,আজকের বিশ্বের  যাবতীয়  অভিধান ও শব্দার্থকোষ  থেকে আলাদা। প্রচলিত সব ভাষার সকল অভিধানে’ শব্দের মানে দেওয়া হয় শব্দের বাইরে থেকে’; এই কোষগ্রন্থে ‘শব্দের মানে দেওয়া হয়েছে, শব্দের ভিতরে যে মানে থাকে, সেটি উদ্ধার ক’রে, নিষ্কাশন ক’রে, নির্ব্বচন ক’রে’। অর্থাৎ, অন্য কোনো অভিধান থেকে শব্দের মানেটি দেখে নিয়ে কিংবা কারও মুখ থেকে শব্দটির মানে জেনে নিয়ে শব্দের অর্থ দেওয়ার যে রীতিটি একালের অভিধানকারেরা অনুসরণ করেন, এই কোষগ্রন্থে সে রীতি অনুসরণ করা হয়নি। শব্দের অর্থ নিষ্কাশন করা হয়েছে শব্দের ভিতর থেকে এবং এক বা একাধিক বাক্যের সাহায্যে সেই অর্থ প্রকাশ করা হয়েছে।

এই গ্রন্থের লেখক – কলিম খান, লোকশিক্ষার মাধ্যমে প্রবাহিত সনাতন ভাবনার যে ধারায় বঙ্গ মানস লালিত পালিত হয়, রামপ্রসাদ, ভবা পাগলা, লালন ফকির যে ধারার প্রত্যক্ষ সৃষ্টি ; প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপ অগ্রাহ্য করে যে ধারা মূর্ত হয়েছিল রামকৃষ্ণও নজরুল রবীন্দ্রনাথে, সেই ধারা থেকে সম্প্রতি উঠে এসেছেন। সনাতন ভারতীয় প্রেক্ষিতকে আজকের একাকারের ভাবনা পর্যন্ত প্রসারিত করে এক বিশ্বদর্শন গড়ে তুলেছেন তিনি। ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি, প্রাচীন ভারতের ইতিহাস, দ্বৈরাজ্যিক বিশুদ্ধিবাদের তত্ত্ব থেকে পরমাপ্রকৃতিতত্ত্ব, রবীন্দ্রনাথ ও মার্কসের কালিক বিবেচন তাঁর বহু আয়াসসাধ্য উপলব্ধি ৷

‘ছাপার অক্ষরের মধ্যে যাঁরা খোঁজেন ভাবনার খোরাক, তাঁদের পক্ষে কলিম খান-কে অগ্রাহ্য করা কঠিন। তাঁর গদ্যের গঠন বা শব্দের নির্বাচন, কোথাও পাঠকের পক্ষে কোনও অন্তরায় নেই। অথচ প্রতিটি বাক্যেই আছে নতুনত্ব, যেটা কথা সাজানোর কায়দা মাত্র নয়। সদাই মনে হয় যেন সারি দিয়ে নতুন ভাবনা এসে হাজির হয়ে যাচ্ছে পুরনো, চেনা পৃথিবী বারে বারে নতুন হয়ে দেখা দিচ্ছে আর বিষয়ের কী আশ্চর্য বিস্তার। ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান – সব কিছুই আসছে কলিমের আলোচনার গণ্ডিতে। বিদ্যার জগতের বেড়াগুলি যে আজ ভেঙে যাচ্ছে, কলিমের লেখায় শুধু তার ঘোষণা বা ব্যাখ্যা আছে তাই নয়, কলিমের নিজের রচনাও তার ভালো উদাহরণ।

 

Publisher

Bangozan

Reviews

There are no reviews yet

Be the first to review “সরল শব্দার্থ কোষ | Saral Shabdartha Kosh”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product