et-loader

রুচি-রন্ধন-পুষ্টি

8

রুচি-রন্ধন-পুষ্টি – হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায় 

প্রকাশক – বঙ্গীয় বিজ্ঞান পরিষদ

সাধারণ মানুষের মধ্যে রন্ধন, পুষ্টি ও খাদ্য রুচি নিয়ে কিছুটা ধ্যানধারণা গড়ে তোলার উদ্দেশ্যে বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রবীণ চিকিৎসক-সদস্য ডাঃ হেমেন্দ্রনাথ মুখোপাধ্যায় এই পুস্তিকাটি লিখেছেন । সহজ ভাষায়, সহজ কথায় ও ভঙ্গীতে, সরস বাক্যের সঙ্গে তিনি বক্তব্য পরিবেশন করেছেন, যা এক কথায়, সরস ভোজ্যের সঙ্গেই তুলনীয়।

খাদ্য সম্পর্কে আমাদের আগ্রহের শেষ নেই। ক্ষুধার মোকাবিলাতেই যে সর্বদা আমরা আহার করি তা নয়, উৎসব-আনন্দে মেতে ওঠার অপরিহার্য শর্তও অতি উত্তম ভোজন। কিন্তু খাদ্যকে আনন্দের সঙ্গে গ্রহণ করলেও শেষ পর্যন্ত অনেক সময় আনন্দ বজায় থাকে না। হজম একটা বড় ব্যাপার, তাকে অবহেলা করা চলে না। এখানেই আসে খাদ্যের গুণাগুণের কথা, পাচ্য-অপাচ্যের ব্যাপার। তাছাড়া, ক্ষুধার উদ্রেক করার জন্য চাই আদর্শ পাচকের হাতের ছোঁয়া, উপযুক্ত পরিমাণ ও মানের মশলা। রন্ধন একটি শিল্প ; যার তার কাজ নয় ভালো রাঁধুনী হওয়া। খাদ্যের বড় ভূমিকা একটি —তা হলো দেহকে সচল রাখার ভূমিকা। , রোগভোগের থেকে দূরে রাখা । পুষ্টি বিষয়টা মোটেই হেলাফেলা করার বিষয় নয় ।

Publisher

Bangiya Bijnan Parishad

Reviews

There are no reviews yet

Be the first to review “রুচি-রন্ধন-পুষ্টি”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product