et-loader

গীতাঞ্জলি

130

লেখক রবীন্দ্রনাথ ঠাকুর    প্রকাশক  বিশ্বভারতী

বিপদে মোরে রক্ষা করোএ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।
দুঃখতাপে ব্যথিত চিতে
নাইবা দিলে সান্ত্বনা,
দুঃখে যেন করিতে পারি জয়।
সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে,
সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা
নিজের মনে না যেন মানি ক্ষয়।
আমারে তুমি করিবে ত্রাণ
এ নহে মোর প্রার্থনা,
তরিতে পারি শকতি যেন রয়।
আমার ভার লাঘব করি
নাইবা দিলে সান্ত্বনা,
বহিতে পারি এমনি যেন হয়।
নম্রশিরে সুখের দিনে
তোমারি মুখ লইব চিনে, দুখের রাতে নিখিল ধরা
যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয়।

রবীন্দ্রনাথ  ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার  পান “গীতাঞ্জলি” কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ “সং অফারিংস”-এর জন্য।

Share:

Publisher

Visva Bharati

Reviews

There are no reviews yet

Be the first to review “গীতাঞ্জলি”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product