₹150Original price was: ₹150.₹90Current price is: ₹90.
লেখকপ্রণব নাথ চক্রবর্তী প্রকাশকবিজ্ঞান ও সংস্কৃতি কেন্দ্র বোর্ড বাঁধাই
এ পৃথিবীতে কত যে উল্কাপাত হয়, তা হিসাব করা সম্ভব নয়। তার মধ্যে “Tunguska Meteor” নামে একটি উল্কাপাত জগত বিখ্যাত হয়ে আছে ।
1908 সালের 30 শে জুন, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে Tunguska নদীর ধারে ঐ উল্কা ভূমিস্পর্শ করেছিল। ঐ উল্কা নিয়ে বহু বিজ্ঞানী অনেক খোঁজ খবর নিয়েছেন। যত বেশী খোঁজ খবর করা হচ্ছে – রহস্যটা ততই বেড়ে যাচ্ছে। রহস্য বেড়ে বেড়ে, ক্রমশ “অসম্ভবের” দিকে পৌঁছে গেছে।
এই বইয়ের প্রথম গল্পে “উল্টো উল্কার কাহিনী” সেই অদ্ভুত উল্কাকে কেন্দ্র করে লেখা হয়েছ। ঐ উল্কার কিছু কিছু ব্যাখ্যা দেবার চেষ্টা করেছি।
পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে মিশরের পিরামিডের নাম আছে। তার মধ্যে “খুফুর পিরামিড”, সব থেকে বেশী আশ্চর্যজনক। শুধু আশ্চর্যজনক বললে, প্রায় কিছুই বলা হবেনা। বলতে হবে সম্পূর্ণ অবিশ্বাস্য।
খুফুর পিরামিড যে সময়ে তৈরি হয়েছিল, তখন মানুষ লোহার ব্যবহার জানতো না। সে যুগে মানুষ, ব্রোঞ্জের তৈরি ছুরি আর ব্রোঞ্জর ছেনী ব্যবহার করতো। ব্রোঞ্জের তৈরি যন্ত্র দিয়ে, শক্ত পাথরের পাহাড় কেটে ইট তৈরি করা সম্ভব নয়। কিন্তু খুফুর পিরামিডের জন্য ২৩ লক্ষ ইট কাটা হয়েছিল।
আর ইট বলে ইট, সবথেকে ছোটগুলোই দু টন ওজনের। আর বড় ইটগুলোর ওজন, 10 থেকে 12 টন। সংখ্যায় কম কিন্তু এর থেকে অনেক বড় বড় পাথরের ইট, এই খুফুর পিরামিডে রয়েছে।
এই অসম্ভব কাজ কি ভাবে সম্ভব হয়েছিল, কেউ জানেনা। এই খুফুর পিরামিডের ইট রহস্যের থেকেও অনেক বড় বড় রহস্য জড়িয়ে আছে। ঐ সব অবিশ্বাস্য কাজের কয়েকটি নমুনা আর তার ব্যাখ্যা নিয়ে, দ্বিতীয় গল্প “খুফুর পিরামিড” লেখা হয়েছে। এই রহস্যের সঠিক সমাধান অসম্ভব।
পরপর দুটো অবিশ্বাস্য অথচ সত্যি ঘটনার গল্প লেখার পরে, ভাবলাম একটা কাল্পনিক বিজ্ঞানের গল্প লিখলে কেমন হয় ? তারপর এই বইয়ের তৃতীয় গল্প “আজগুবি ভ্রমণের গপ্পো” লিখে ফেলেছি।
রূপকথার পক্ষীরাজ ঘোড়া তো আজগুবি প্রাণী। রাজপুত্রের পক্ষীরাজ ঘোড়ায় চেপে বিদেশ ভ্রমণ তো “আজগুবি ভ্রমণ”, তবুও ঐ রূপকথা খুবই সুন্দর। রূপকথা শিশু মনকে, সাহসী আর সুন্দর হয়ে গড়ে উঠতে সাহায্য করে। তাহলে “বিজ্ঞানের রূপকথা” ফেলনা হবে কেন ?
কল্প-বিজ্ঞান, মানুষের “যুক্তি বুদ্ধিকে” গড়ে উঠতে সাহায্য করে।
Reviews
There are no reviews yet