প্রায় দু’শ বছর আগে পাশ্চাত্য চিকিৎসা ব্যবস্থা এদেশে চালু হয় – সে সময়ে অনেক বাঙালি চিকিৎসক এখানকার মেডিকেল কলেজগুলি থেকে শিক্ষালাভ করে জনপ্রিয় চিকিৎসক হয়েছেন; অনেকেরই খ্যাতি আজও অম্লান। চিকিৎসা করার পাশাপাশি যে ক’জন বাঙালি চিকিৎসক গবেষণার কাজ করেছেন তাঁদের কেউ কেউ মানুষের কাছে পরিচিত হলেও অনেকেই বিস্মৃতির আড়ালে রয়ে গেছেন। এঁদের সম্পর্কে আজকের মানুষের জানা-বোঝা প্রয়োজন। কত পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায়ের বিনিময়ে তাঁরা অধরাকে পেয়েছেন তা আজকের প্রজন্মের জানা প্রয়োজন । এই বই রচনাটা নিজেই গবেষণাতুল্য। পাঠকেরা সব দিক থেকে উপকৃত হবেন। বঙ্গীয় বিজ্ঞান পরিষদের প্রকাশিত গ্রন্থ তালিকায় একটি উল্লেখযোগ্য সংযাজন হল ৷
লব্ধপ্রতিষ্ঠ ডাক্তার ও বিজ্ঞান লেখক শঙ্করকুমার নাথ বইটি লিখে দিয়ে আমাদের কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।
Mihir Kumar Ghosal (verified owner) –