et-loader
Sale 10%

মৌলবিবাদ থেকে নিখিলের দর্শনে | Moulabibad Theke Nikhiler Darshane

Original price was: ₹300.Current price is: ₹270.

লেখক  কলিম খান    প্রকাশক   বঙ্গযান                                                               বোর্ড বাঁধাই 

আমাদের আধুনিকতা প্রতীচ্যের আদলে তৈরি করার চেষ্টা হয়— অথচ প্রতীচ্যের আধুনিকতা বুদ্ধি জিজ্ঞাসা যুক্তিবাদ মানবতাবাদই আমাদের এখানকার ঔপনিবেশিক বাস্তবের স্রষ্টা। ওই সভ্যতার নবীকরণের অভাবে, আমরা আধুনিককে খুঁজি প্রতীচ্যে, আমাদের আধুনিকতা নির্মিত হয় না। কলিম খান-এর এই গ্রন্থ সেই বিকল্প আধুনিকের সন্ধান।

ভাষা ও চিহ্ন এবং আইডিয়লজি বা ভাবাদর্শ পরস্পর সংলগ্ন, ভাষার সূত্রেই ভাবাদর্শ সংজ্ঞায়িত হয়। কলিম খান-এর ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধির পাঠ তাই আসলে সভ্যতার পাঠ। এ পাঠ প্রতীচ্য-নির্ভর শিক্ষিত মধ্যবিত্তর কাছে দুরূহ, আবার শুধু সংস্কৃত বিশেষজ্ঞ মৌলবাদীর কাছেও অগম্য। কারণ এ পাঠ ওই দ্বৈরাজ্যিক বিশুদ্ধিবাদের। এ এক আধুনিক পাঠ, তবে এদেশের আধুনিক। এ পাঠে আছেন রবীন্দ্রনাথ, আর চেতনায় অবশ্যই উপস্থিত মার্কস। বস্তুত কলিম খান-এর প্রবন্ধ পাঠই, তাই শেষ পর্যন্ত, এক মধ্যবিত্ত জগতের বিরোধী ক্রিয়া হয়ে ওঠে।

এই গ্রন্থের লেখক – কলিম খান, লোকশিক্ষার মাধ্যমে প্রবাহিত সনাতন ভাবনার যে ধারায় বঙ্গ মানস লালিত পালিত হয়, রামপ্রসাদ, ভবা পাগলা, লালন ফকির যে ধারার প্রত্যক্ষ সৃষ্টি ; প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপ অগ্রাহ্য করে যে ধারা মূর্ত হয়েছিল রামকৃষ্ণও নজরুল রবীন্দ্রনাথে, সেই ধারা থেকে সম্প্রতি উঠে এসেছেন। সনাতন ভারতীয় প্রেক্ষিতকে আজকের একাকারের ভাবনা পর্যন্ত প্রসারিত করে এক বিশ্বদর্শন গড়ে তুলেছেন তিনি। ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি, প্রাচীন ভারতের ইতিহাস, দ্বৈরাজ্যিক বিশুদ্ধিবাদের তত্ত্ব থেকে পরমাপ্রকৃতিতত্ত্ব, রবীন্দ্রনাথ ও মার্কসের কালিক বিবেচন তাঁর বহু আয়াসসাধ্য উপলব্ধি ৷

‘ছাপার অক্ষরের মধ্যে যাঁরা খোঁজেন ভাবনার খোরাক, তাঁদের পক্ষে কলিম খান-কে অগ্রাহ্য করা কঠিন। তাঁর গদ্যের গঠন বা শব্দের নির্বাচন, কোথাও পাঠকের পক্ষে কোনও অন্তরায় নেই। অথচ প্রতিটি বাক্যেই আছে নতুনত্ব, যেটা কথা সাজানোর কায়দা মাত্র নয়। সদাই মনে হয় যেন সারি দিয়ে নতুন ভাবনা এসে হাজির হয়ে যাচ্ছে পুরনো, চেনা পৃথিবী বারে বারে নতুন হয়ে দেখা দিচ্ছে আর বিষয়ের কী আশ্চর্য বিস্তার। ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান – সব কিছুই আসছে কলিমের আলোচনার গণ্ডিতে। বিদ্যার জগতের বেড়াগুলি যে আজ ভেঙে যাচ্ছে, কলিমের লেখায় শুধু তার ঘোষণা বা ব্যাখ্যা আছে তাই নয়, কলিমের নিজের রচনাও তার ভালো উদাহরণ।

 

Publisher

Bangozan

Reviews

There are no reviews yet

Be the first to review “মৌলবিবাদ থেকে নিখিলের দর্শনে | Moulabibad Theke Nikhiler Darshane”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product