রবীন্দ্রনাথের সমকালে বাংলা সাহিত্যাকাশে রবীন্দ্র-প্রভাবকে এড়িয়ে স্বকীয়ভাবে রমুষ্টিমেয় যে কজন কবি-সাহিত্যিক তাঁদের কাব্যরীতিতে উজ্জ্বল ছিলেন- দ্বিজেন্দ্রলাল রায় ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তাঁর বিচরণভূমি ছিল যেমন বিশাল, প্রতিভার ছোঁয়ায় তা ছিল তেমনই ভাস্বর। দ্বিজেন্দ্রলালের বিরল প্রতিভার যাদুস্পর্শ— কাব্য-কবিতা-সংগীত-নাটক— সব বিষয়ে বাংলাসাহিত্যকে সমৃদ্ধ করেছে। তাঁর ব্যঙ্গাত্মক হাসির গান আর স্বদেশসঙ্গীত— মানুষের মধ্যে স্বাভাবিক বাস্তববোধ জাগ্রত করতে ও স্বদেশপ্রেমের প্রেরণা জুগিয়েছে। তবু দ্বিজেন্দ্রলাল আজ উপেক্ষিত, হয়ত বা কিছুটা বিস্মৃত। বিস্মরণের চাদর সরিয়ে তাঁর জীবন ও সৃজনশীল সাহিত্যসাধনার যাত্রাপথকে নির্মোহ দৃষ্টিতে বিশ্লেষণাত্মক ভঙ্গিতে বিচার করে খুঁজে নেবার প্রচেষ্টায় এই বই ।
Reviews
There are no reviews yet