et-loader
Sale 10%

আসমানদারি করতে দেব কাকে Asmandari korte debo kake

Original price was: ₹300.Current price is: ₹270.

লেখক  কলিম খান    প্রকাশক   বঙ্গযান    

                                                     বোর্ড বাঁধাই 

অন্য মানুষের সঙ্গে সম্বন্ধ বিনা মানুষের অস্তিত্ব জড়-অস্তিত্ব মাত্র । আবার, সেই সম্বন্ধের ত্রুটিই মানুষের সর্বপ্রকার আহিতের মূল কারণ।

ওই সম্বন্ধে ত্রুটি কেন? কেমন করে ওইরকম ত্রুটিপূর্ণ সম্বন্ধ প্রতিষ্ঠা পায় ? তার থেকে কি আমাদের মুক্তি নেই? কোনও উপায়ে ওই সম্বন্ধকে স্বাভাবিক করা কি সম্ভব?…ভারতীয় প্রেক্ষিতকে প্রধান অবলম্বন রূপে গ্রহণ করে, চিন্তার সেই সমগ্র এলাকায় লেখকের অনুসন্ধানী পরিক্রমা এই গ্রন্থের বিষয় ।

এই গ্রন্থের লেখক – কলিম খান, লোকশিক্ষার মাধ্যমে প্রবাহিত সনাতন ভাবনার যে ধারায় বঙ্গ মানস লালিত পালিত হয়, রামপ্রসাদ, ভবা পাগলা, লালন ফকির যে ধারার প্রত্যক্ষ সৃষ্টি ; প্রাতিষ্ঠানিক শিক্ষার চাপ অগ্রাহ্য করে যে ধারা মূর্ত হয়েছিল রামকৃষ্ণও নজরুল রবীন্দ্রনাথে, সেই ধারা থেকে সম্প্রতি উঠে এসেছেন। সনাতন ভারতীয় প্রেক্ষিতকে আজকের একাকারের ভাবনা পর্যন্ত প্রসারিত করে এক বিশ্বদর্শন গড়ে তুলেছেন তিনি। ক্রিয়াভিত্তিক শব্দার্থবিধি, প্রাচীন ভারতের ইতিহাস, দ্বৈরাজ্যিক বিশুদ্ধিবাদের তত্ত্ব থেকে পরমাপ্রকৃতিতত্ত্ব, রবীন্দ্রনাথ ও মার্কসের কালিক বিবেচন তাঁর বহু আয়াসসাধ্য উপলব্ধি ৷

‘ছাপার অক্ষরের মধ্যে যাঁরা খোঁজেন ভাবনার খোরাক, তাঁদের পক্ষে কলিম খান-কে অগ্রাহ্য করা কঠিন। তাঁর গদ্যের গঠন বা শব্দের নির্বাচন, কোথাও পাঠকের পক্ষে কোনও অন্তরায় নেই। অথচ প্রতিটি বাক্যেই আছে নতুনত্ব, যেটা কথা সাজানোর কায়দা মাত্র নয়। সদাই মনে হয় যেন সারি দিয়ে নতুন ভাবনা এসে হাজির হয়ে যাচ্ছে পুরনো, চেনা পৃথিবী বারে বারে নতুন হয়ে দেখা দিচ্ছে আর বিষয়ের কী আশ্চর্য বিস্তার। ইতিহাস, দর্শন, সমাজতত্ত্ব, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, পদার্থবিজ্ঞান – সব কিছুই আসছে কলিমের আলোচনার গণ্ডিতে। বিদ্যার জগতের বেড়াগুলি যে আজ ভেঙে যাচ্ছে, কলিমের লেখায় শুধু তার ঘোষণা বা ব্যাখ্যা আছে তাই নয়, কলিমের নিজের রচনাও তার ভালো উদাহরণ।

 

Publisher

Bangozan

Reviews

There are no reviews yet

Be the first to review “আসমানদারি করতে দেব কাকে Asmandari korte debo kake”

Your email address will not be published. Required fields are marked

Questions about this product