| Publisher | Shishu Sahitya Samsad |
|---|

Call: 9163089853
₹140 Original price was: ₹140.₹126Current price is: ₹126.
হিংসুটিদের গান
আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারি বিশ্রী,
তোমরা খাবে নিমের পাচন, আমরা খাব মিসরি।
আমরা পাব খেলনা পুতুল, আমরা পাব চমচম,
তোমরা তো তা পাচ্ছ না কেউ, পেলেও পাবে কমকম।
আমরা শোব খাটপালঙে মায়ের কাছে ঘেঁষটে,
তোমরা শোবে অন্ধকারে একলা ভয়ে ভেস্তে।
আমরা যাব জামতাড়াতে, চড়ব কেমন টেইনে,
চ্যাঁচাও যদি ‘সঙ্গে নে যাও’ বলব ‘কলা এই নে’!
আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোয় মচমচ,
তোমরা হাঁদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচফচ।
আমরা পরি রেশমি জরি, আমরা পরি গয়না,
তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না।
আমরা হব লাটমেজাজি, তোমরা হবে কিপটে,
চাইবে যদি কিছু তখন ধরব গলা চিপটে।
| Publisher | Shishu Sahitya Samsad |
|---|
© Gift From Bengal. All rights reserved.
Developed by Onestop Website Solution
Reviews
There are no reviews yet